সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৬ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৫ পয়েন্ট।
অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ চূড়ান্ত করতে এবং জুলাই সনদ প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আযহায় সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১ হাজার ১৮২ জন আহত হয়েছে।
রাশিয়া দিবস উপলক্ষ্যে রোববার (১৫ জুন) সন্ধ্যায় ঢাকায় রুশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনায় বাংলাদেশ ও রাশিয়া দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও জ্বালানি ও বিজ্ঞান খাতে ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতার প্রতি নতুন করে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে প্রথমবারের মতো একটি সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গুমবিষয়ক একটি আইন আগামী এক মাসের মধ্যে হবে। এ আইনের অধীনে একটি শক্তিশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ঈদের ছুটির পর ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও হাইকোর্টের সামনের রাস্তা থেকে ৭টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ
বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডাব্লিউজিইআইডি)-এর সদস্য গ্রাজিনা বারানোউস্কা, আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ও মো. জাহিদুল ইসলাম।
অবশেষে প্রথমবারের মতো বাংলাদেশে সফরে আসলো জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি)। রোববার (১৫ জুন) জাতিসংঘের গুম কমিটির দুই সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে।
ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।
রাজধানীর নিউমার্কেটের কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে যখন যুক্তরাজ্য সফর করেন, ওই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাকে সাক্ষাৎ দেননি। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ইউনূস।