গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করবো।
সরকার কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনা প্রদানের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। এই প্রক্রিয়ার উদ্যোগ নেবেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
দায়িত্ব গ্রহণ একটি বৃহৎ দায়িত্ব উল্লেখ করে নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ অপেক্ষা, আশা‑আকাঙ্খা ও নানা সংগ্রামের পর এই দায়িত্ব পাওয়া গেছে। এখন তিনি দেশ ও সরকারের সেবা করার জন্য প্রস্তুত।
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এমনটাই বললেন, নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।
গণতন্ত্র সরকারের প্রধান ভিত্তি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,ডেমোক্রেসি আমাদের প্রধান উপাদান। আমাদের সব কার্যক্রমের মধ্যেই গণতন্ত্র থাকবে। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এর আগে মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ারও কথা রয়েছে।
জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ (বুধবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১২টায় সেখানে পৌঁছে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বেলা ১১টায় তিনি প্রথমে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৪, ২০২৫ ও ২০২৬ এ পর পর তিন বছর তিনটি সরকারকে শপথ পড়ালেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বিকেলে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়।