| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফ্যামিলি কার্ড চালু হচ্ছে এই রমজানে

পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগে রমজান মাসেই চালু হচ্ছে

বিস্তারিত...

প্রথম রোজাতেই ১০-১৫ টাকা কেজিতে বাড়ল পেঁয়াজের দাম

সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।

বিস্তারিত...

রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু ১২০ টাকা

রমজানের প্রথম দিনেই সারাদেশে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যের দামই বেড়েছে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এর আগে সকালে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।

বিস্তারিত...

রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিস্তারিত...

১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ ৩৮ দিন ছুটি পেল শিক্ষার্থীরা

নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, রমজান মাসের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু। এর আগে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি উচ্চ আদালতে গড়ালে আইনজীবী হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন

বিস্তারিত...

আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজারের নতুন সময়সূচি। হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিস্তারিত...

৫ দিন বইমেলা পেছানোয় দিতে হবে না স্টল ভাড়া

২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা। সিদ্ধান্তে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়াও সম্পূর্ণ মওকুফ করা হয়েছে

বিস্তারিত...

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি ঘোষণা করেছিলেন, দেশ ও জনগণের জন্য তার “আই হ্যাভ এ প্ল্যান” রয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে সফর করে তিনি তার পরিকল্পনার বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরেন।

বিস্তারিত...

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী

রি গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়িতে চলাচল শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

বিস্তারিত...

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনি সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত...

তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম অফিসিয়াল মন্ত্রিসভা বৈঠক হিসেবে গণ্য হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪