রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না উল্লেখ করে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।
বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার মান পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং এর ফলাফল আগামী কিছু দিনের মধ্যেই দৃশ্যমান হবে।
পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ হাজারো মুসল্লির ঢল নেমেছে। জুমার নামাজ আদায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদের মূল ভবন ও আশপাশের এলাকা।
তিনি আরও জানান, মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন মোকাবিলায় পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দেশব্যাপী খাল খননের কর্মসূচি শুরু হবে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে। কাজটি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এ তথ্য জানান।
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল ৭১টি তাজা প্রাণ। ভুক্তভোগী পরিবারগুলোকে বিভীষিকাময় সেই রাতটি আজও তাড়িয়ে বেড়ায়, সঙ্গে যুক্ত হয়েছে স্বজন হারানোর বিচার পাওয়ার দীর্ঘ অপেক্ষা
সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এমনটাই বললেন,ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন,কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব হলো খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। রমজান মাসে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নির্বাচনের মতোই এই দিনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ফিরে এসেছে রক্তঝরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। দিনটিকে ঘিরে এখন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাজ-সাজ রব। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা
আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন বসন্তের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হতে পারে
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ড্যাবের যুগ্ম মহাসচিব ও ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
রমজানের প্রথম দিনেই নগরীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে ব্রয়লার মুরগি, সবজি, ডাল ও খেজুরের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি সাধারণ ক্রেতাদের চাপে ফেলেছে। ব্যবসায়ীদের দাবি, সরবরাহে ঘাটতি নেই। তবে ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাস্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।