| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধার পলাশবাড়ী বাজারে আগুনে পুড়ে ছাই ৬ দোকান

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 241258 বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ী বাজারে আগুনে পুড়ে ছাই ৬ দোকান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বাজারে সোমবার (৯ মার্চ) ভোরে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে দোকানের মালামাল ও নগদ টাকাও পুড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, ৬টি দোকানে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

‎স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টা দিকে হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়, পরে মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি ডেন্টাল কেয়ার, ইলেকট্রনিকস সামগ্রীর দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪