বিশেষ প্রতিনিধি, nipon।।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী বাজারে সোমবার (৯ মার্চ) ভোরে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে দোকানের মালামাল ও নগদ টাকাও পুড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, ৬টি দোকানে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টা দিকে হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়, পরে মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি ডেন্টাল কেয়ার, ইলেকট্রনিকস সামগ্রীর দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়।