| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেজুরের প্যাকেটে ৭ হাজার পিস ইয়াবা,গ্রেফতার ১

  • আপডেট টাইম: 01-03-2026 ইং
  • 218176 বার পঠিত
খেজুরের প্যাকেটে ৭ হাজার পিস ইয়াবা,গ্রেফতার ১

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খেজুর সদৃশ প্যাকেটে ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকায় এ অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে শ্রী শংকর চন্দ্র রায় (৫৭) কে গ্রেপ্তারর বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুল রহমান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাত পৌনে একটায় শিবগঞ্জের ভরিয়া এলাকায় মহাসড়কে অধিদপ্তরের একটি দল অবস্থান নিলে রংপুর থেকে ঢাকাগামী আদিবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করলে যাত্রী শংকর চন্দ্র রায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর লেবেলবিহীন খালি পানির বোতলের নিচে বিশেষ কায়দায় রাখা তিনটি জিপারযুক্ত খুরমা খেজুরের পলি প্যাকেট পাওয়া যায়।

প্যাকেটগুলো খুলে সেখানে মোট ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুল রহমান জানিয়েছেন, ‘মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন খবর পেয়েই আমরা অভিযানটি পরিচালনা  করি। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শিবগঞ্জ থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪