| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রকে সুসংহত করাই আমাদের লক্ষ্য: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 255049 বার পঠিত
গণতন্ত্রকে সুসংহত করাই আমাদের লক্ষ্য: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, যথাসময়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি ) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা কাজ করছি। গণতন্ত্রকে সুসংহত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে তিনি সবসময় ঋণী। তাদের সমর্থন পেয়েই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন এবং এলাকার উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলীয় নেতাকর্মীরা।

সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তিনি নিজ এলাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

শুক্রবার বিকেলে ইএসডিও’র আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকেলে জেলা বিএনপি আয়োজিত মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪