| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 267853 বার পঠিত
১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

ইশরাক হোসেন যথা সময়ে সংসদ ভবনে উপস্থিত না হতে পারায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর জাতীয় সংসদ ভবনে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নানকে ২৩ হাজার ১৫৩ ভোটে পরাজিত করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪