| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকের এই বিজয় দীর্ঘ ১৭ বছর সংগ্রামের ফল : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 270930 বার পঠিত
আজকের এই বিজয় দীর্ঘ ১৭ বছর সংগ্রামের ফল : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরফাইয়েড ফেসবুক পেজে  এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতা কর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

তিনি আরও লেখেন, দলের চেয়ারপারসন তারেক রহমান, আমার দলের নেতাকর্মী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আদিবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য । ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল সকল প্রকার বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরিবর্তে বাদজুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো। দায়িত্ব অনেক বেড়ে গেলো উল্লেখ করে তিনি সবার কাছে করা প্রতিশ্রুতি রক্ষায় দোয়া চেয়েছেন। 

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪