| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 300104 বার পঠিত
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

বিএনপির একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকটি দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন সংক্রান্ত বিষয় এ বৈঠকে আলোচনার বিষয় হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪