| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুক ভরা আশা নিয়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: ফখরুল

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 305708 বার পঠিত
বুক ভরা আশা নিয়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: ফখরুল

দেশের চলমান কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিন বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা ও আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪