| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 306353 বার পঠিত
বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

 রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। 

দলীয় সূত্র জানায়, আজকের বৈঠকে তাকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার বিষয়টি আলোচনায় আসতে পারে।

গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘দুএক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪