ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কম্পনের মাত্রা জানা যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬ বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
রুবাইয়াত কবির বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর ঘোড়াশালে। বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে আগারগাঁও আবহাওয়া অফিসের দূরত্ব ২৮ কিলোমিটার। ভূমিকম্পের ধরণ মৃদু।
এর আগে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড। এ ঘটনায় তিন জেলায় প্রাণ হারান অন্তত ১০ জন, আহত ছয় শতাধিক। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে।