| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাসীদের আরও নজরদারি আওতায় আনা হবে: ইসি

  • আপডেট টাইম: 27-11-2025 ইং
  • 264555 বার পঠিত
সন্ত্রাসীদের আরও নজরদারি আওতায় আনা হবে: ইসি

নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটিই তাদের চূড়ান্ত বৈঠক। সংশ্লিষ্ট বাহিনীগুলোকে দিকনির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর নির্বাচন কমিশন এখান থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

তিনি আরও জানান, ভোটের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার, গুজব বা সহিংসতা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সাইবার সিকিউরিটি মনিটরিং সেল কাজ করবে। পাশাপাশি এনটিএমসির অ্যাপ ব্যবহার করে অনলাইন নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইনশৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রাসীসের আরও নজরদারি আওতায় আনা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪