| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্লট দুর্নীতির মামলা

জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম: 27-11-2025 ইং
  • 264702 বার পঠিত
জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে জালিয়াতির তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এ ছাড়া আরও দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) দুপুর পৌনে ১২টা। ঢাকার বিশেষ জজ আদালত-৫। বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন একে একে ঘোষণা করেন বহুল আলোচিত প্লট জালিয়াতি মামলার রায়।

রায়ে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। একই সঙ্গে তিনটি মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন আসামিকে।

তিনটি মামলায় আলাদা আলাদাভাবে আসামির সংখ্যা প্রথমটিতে ১২ জন, দ্বিতীয়টিতে ১৭ জন এবং তৃতীয়টিতে ১৮ জন। অনেকেই একাধিক মামলায় আসামি হওয়ায় প্রকৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৩।

এই তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয় এবং মেয়ে পুতুলসহ আরও ২০ জন সাবেক সরকারি কর্মকর্তা ও রাজউকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

রাষ্ট্রপক্ষ দাবি করেছে প্লট বরাদ্দে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করা হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪