কাতার বিশ্বকাপে পরাশক্তি আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বফুটবলকে স্তব্ধ করে দিয়েছিলো সৌদি আরব। চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দল উরুগুয়ের বিপক্ষে জয়ের একবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলো তারা।
রোববার রাত ১০টায় গ্রুপ এইচ এর দ্বিতীয় ম্যাচ ডে-তে মাঠে নামবে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় পরবর্তী রাউন্ড অব ৩২ বা নকআউট পর্বে যাওয়ার পথ মসৃণ করতে এই ম্যাচটি দুই দলের জন্যই এক বড় অগ্নিপরীক্ষা।
গ্রুপের চার দলেরই বর্তমান সংগ্রহ সমান ১ পয়েন্ট হওয়ায় টেবিলের সমীকরণ এখনও সম্পূর্ণ উন্মুক্ত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে যাত্রা শুরু করলেও স্পেনের প্রথম ম্যাচটি ছিলো চরম হতাশাজনক।
বিশ্বকাপের ইতিহাস বলে, এর আগে মাত্র একবারই এই দুই দল মুখোমুখি হয়েছিলো। যেখানে ২০০৬ সালের গ্রুপ পর্বের ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছিলো স্পেন। তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত স্পেন এবং সৌদি আরব কে কাকে চমক দেখায়।
সূর্যয় / আয়না নিউজ