| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

  • আপডেট টাইম: 20-06-2026 ইং
  • 3121 বার পঠিত
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৭টি শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮৪ জনের, আর নিশ্চিত হাম রোগে মারা গেছে আরও ৯৩ জন শিশু।

এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৮৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৭৫ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭১ হাজার ৯৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪