| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরোনো রেললাইন নিলামে বিক্রি করা সম্ভব নয়: সংসদে রেলমন্ত্রী

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 220 বার পঠিত
পুরোনো রেললাইন নিলামে বিক্রি করা সম্ভব নয়: সংসদে রেলমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের পুরনো ও অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন লাইনে বর্তমানে ট্র্যাক রিনিউয়াল বা ট্র্যাক পরিবর্তনের কাজ চলমান রয়েছে। এ সময় পুরনো রেলগুলো সাময়িকভাবে কাজের স্থানেই সংরক্ষণ করা হলেও পরে নির্ধারিত নিরাপদ স্থানে সতর্কতার সঙ্গে রাখা হয়।

তিনি বলেন, এসব অকেজো রেল নিলামে বিক্রি না করে রেলওয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এমব্যাঙ্কমেন্ট বা বাঁধ সুরক্ষা এবং অবৈধ লেভেলক্রসিংয়ে ফেন্সিংয়ের কাজ। এতে একদিকে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে বড় অঙ্কের ব্যয় সাশ্রয় হচ্ছে।

মন্ত্রী আরও জানান, পুরনো রেলগুলো পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা সম্ভব নয়।

সংসদে অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের জন্য এমজি ট্যাংকার ওয়াগন সংগ্রহের কোনো পরিকল্পনা আপাতত নেই।

এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ সড়ক বাঁক ও দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে সেখানে সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও রাম্বল স্ট্রিপ বসানো হচ্ছে।

তিনি জানান, সড়ক নিরাপত্তা বাড়াতে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বিআরটিএ-এর মাধ্যমে চালকদের জন্য বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ চালু করা হয়েছে, যা সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪