| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় ডেঙ্গুর লার্ভা: প্রশাসক সতর্কবার্তা

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 877 বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় ডেঙ্গুর লার্ভা: প্রশাসক সতর্কবার্তা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক জরিপে নগরীর ৬০ থেকে ৮০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ওয়ারীতে সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নগরীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তাই বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে তিনি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন। পাশাপাশি হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

ডিএসসিসির এই জরিপে বাসাবাড়িতে এত উচ্চমাত্রায় লার্ভা উপস্থিতি নগরীতে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪