| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলেম-ওলামার ওপর কোনো অবিচার-অত্যাচার সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 123525 বার পঠিত
আলেম-ওলামার ওপর কোনো অবিচার-অত্যাচার সহ্য করা হবে না : ধর্মমন্ত্রী

দেশের আলেম-ওলামা সমাজের অধিকার রক্ষায় সরকার সবসময় দৃঢ় ও দায়িত্বশীল অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের অধিকার সুরক্ষায় কোনো ধরনের অবহেলা করা হবে না। তাদের ওপর কোনো ধরনের অত্যাচার, জুলুম বা অবিচার হতে দেয়া হবে না। 

রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মিলনায়তনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামার করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আলেমদের কল্যাণে ইসলাম টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। ইসলামের প্রচার-প্রসার ও মাদ্রাসা পরিচালনায় আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ খাতে কোনো ধরনের অবহেলা বা বাধা সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং সরকার তা বাস্তবায়নে কাজ করছে।

চামড়া সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক সময় কোরবানির চামড়া নষ্ট হয়েছে। এমন পরিস্থিতি যাতে আর না হয়, সে জন্য আলেম-ওলামা ও সংশ্লিষ্টদের সচেতন ভূমিকা রাখার আহবান জানান তিনি।

আরও পড়ুন :

হামে শিশুমৃত্যুর জন্য দায়ী পুষ্টিহীনতা : স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, চামড়া সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং চামড়ার মান বজায় রাখতে সঠিকভাবে প্রক্রিয়াজাত করার ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ধর্মসচিবসহ বিভিন্ন আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, খতিব ও ইমামরা উপস্থিত ছিলেন। বক্তারা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪