| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফসানা বেগম আবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 123856 বার পঠিত
আফসানা বেগম আবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক

কথাসাহিত্যিক আফসানা বেগম জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবার নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ মে আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন আফসানা বেগম রবিবার (১৭ মে) কর্মস্থলে যোগদান করেন।

 তৎকালীন অন্তর্বর্তী সরকার গত জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাঁর স্থলে কবি–প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া আফসানা বেগমের দুই বছর মেয়াদ থাকার পরেও তাঁর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নিয়োগ বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন-

১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত

চার দিনের প্রশিক্ষণের জন্য কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে তিনি আফসানা বেগম কক্সবাজারে গেলে তিনি প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই কক্সবাজারে বসে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পান। এখন এই পদে আবার এক বছরের চুক্তিতে নিয়োগ পেলেন আফসানা বেগম। 

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪