রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৭ মে) বেলা ৩টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা্র কথা রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে শনিবার রাতে হাসিবুর রশিদকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-
রাজধানীতে হঠাৎ পুলিশের কড়া সতর্কতা, টহল ও নজরদারি জোরদার
বেরোবির সাবেক এই ভিসিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে এবং তাকে কারাগারে পাঠানোর আবেদন করবে প্রসিকিউশন। ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক থাকায় গত শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটকে রাখেলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এফ এ/আয়না