| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে হঠাৎ পুলিশের কড়া সতর্কতা, টহল ও নজরদারি জোরদার

  • আপডেট টাইম: 17-05-2026 ইং
  • 124032 বার পঠিত
রাজধানীতে হঠাৎ পুলিশের কড়া সতর্কতা, টহল ও নজরদারি জোরদার

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। ওই বার্তায় ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের কার্যক্রম নজরদারিতে রাখা হচ্ছে। সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

সূত্র আরও জানায়, ১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি থাকতে পারে এমন আশঙ্কা থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

আরও পড়ুন :

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

এছাড়া শনিবার ভোরে বনানী থানাধীন ঢাকা–ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, কোনো নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সম্ভাব্য যেকোনো অপরাধমূলক তৎপরতা রোধেই এ সতর্কতা নেওয়া হয়েছে। তিনি বলেন, নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করছে এবং যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪