| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

  • আপডেট টাইম: 16-05-2026 ইং
  • 127911 বার পঠিত
চাঁদপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের খাল পুনর্খননস্থল ঘিরে বিএনপির নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যাপক সমাবেশ ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এলাকায় এই জনসমাগম দেখা যায়।

শনিবার (১৬ মে) সকাল থেকে আশপাশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন। দুপুরের দিকে পুরো এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তারা তারেক রহমানের আগমনের অপেক্ষায় থাকেন।

আরও পড়ুন :

কুমিল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা

এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়। সামনে অবস্থান নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যস্ততাও দেখা গেছে।

সমাবেশস্থলে মঞ্চসহ সার্বিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যদের তৎপরতাও দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় পর চাঁদপুরে বিএনপির শীর্ষ নেতার আগমন ঘিরে তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, আজকের বক্তব্যে স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪