| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা সম্পন্ন

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 134119 বার পঠিত
ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা সম্পন্ন

চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি মিরসরাইয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মরদেহ বৃহস্পতিবার সকালে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আনা হলে সেখানে শোকের আবহ তৈরি হয়। জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন সিটি করপোরেশনের পক্ষ থেকে এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক প্রকাশ করে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য মানুষ তাঁকে দীর্ঘদিন স্মরণ করবে।

আরও পড়ুন- 

চোখে গুলি লেগে মস্তিষ্কে ঢুকে মারা গেলো ছোট্ট রেশমী

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান মহান মুক্তিযুদ্ধে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ভূমিকা ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। জানাজায় চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ডা. ফজলুল হক উপস্থিত ছিলেন। 

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বুধবার (১৩ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রকৌশলবিদ্যায় শিক্ষিত  মোশাররফ হোসেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও শিল্পপতি ছিলেন। তিনি একাধিকবার চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪