| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং মিত্র হওয়া উচিত: শি জিনপিং

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 611 বার পঠিত
যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং মিত্র হওয়া উচিত: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিদ্বন্দ্বিতার পথে না গিয়ে সহযোগিতা ও মিত্রতার পথে অগ্রসর হওয়া।  বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ে ট্রাম্পকে স্বাগত জানান শি। এরপর দুজন বৈঠকে বসেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রযুক্তিগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে সংঘাত নয়, বরং সমন্বয় প্রয়োজন।

শি জিনপিং আরও বলেন, যুক্তরাষ্ট্র ও চীন যদি পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে কাজ করে, তবে তা শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা ও বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে দুর্বল করে তোলে এবং উন্নয়নশীল দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে শি জিনপিংয়ের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪