| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 134231 বার পঠিত
বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ফরিদপুরের সালথায় লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে আজিজুল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধকে বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আজিজুল মোল্লা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, বুধবার বিকেলে আজিজুল মোল্লার বাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীর সঙ্গে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লার বিরোধ সৃষ্টিতে আকরাম মোল্লাকে মারধর করা হয়।

আরও পড়ুন-

৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার

সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে আজিজুল মোল্লা তার ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে অভিযুক্তদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সাকিল, তুষারসহ তাদের পরিবারের সদস্যরা তার ওপর হামলা চালিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আজিজুল মোল্লা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানিয়েছেন, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় আজিজুল মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪