| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুন

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 137009 বার পঠিত
বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুন

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মো. হাছান (২৪) নামে এক যুবক নিহত হওয়ায় অভিযুক্তরা পলাতক রয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছান এলাকার মো. বশরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করলে গুরুতর অবস্থায় হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাত ২টায় তার মৃত্যু হয়। সংঘর্ষে হাছানের বাবা বশরও আহত হন। 

আরও পড়ুন- 

চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ১

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪