| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালিশি বৈঠকে আ.লীগ নেত্রী আটক

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 137063 বার পঠিত
সালিশি বৈঠকে আ.লীগ নেত্রী আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠক থেকেআটক করেছে থানা পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাবুধবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল রাতে থানার গোল চত্বর থেকে তাকে আটক করা হয়। 

গতকাল রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীন থানায় সালিশি বৈঠক করতে আসলে এ সময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের রুপাসহ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডায় পুলিশ তাকে আটক করলে সে সময় তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বলে’ স্লোগান দেয়।  

আরও পড়ুন- 

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, গতকাল তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান আছে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪