নাটোর প্রতিনিধি : বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নাটোরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, পুলিশ সুপারের প্রতিনিধি সাইদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
নাটোরে র্যারে ওপর মাদক কারবারিদের হামলা: আহত ৫
বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে অটিজম আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা বাড়বে এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার সুযোগ আরও প্রসারিত হবে। তারা অটিজম আক্রান্ত শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার হবে এবং অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ