| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে র‌্যাবের ওপর মাদক কারবারিদের হামলা: আহত ৫

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 4070 বার পঠিত
নাটোরে র‌্যাবের ওপর মাদক কারবারিদের হামলা: আহত ৫

নাটোরের লালপুরে র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ মাহমুদ (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।  তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর এলাকায় মাদকবিরোধী তথ্য সংগ্রহে যান। এ সময় নদীর তীরবর্তী এলাকায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা তাদের গতিরোধ করে এবং মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পরে তাদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়।

হামলায় র‍্যাবের পাঁচ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার জানান, আহতদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪