| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 527 বার পঠিত
নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে  বজ্রপাতে ইসমত আরা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকালে গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাড়ির পার্শে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ইসমত আরা ওই গ্রামের  আছাদ আলীর স্ত্রী।  

স্থানীয় মৎস্য সমিতির সভাপতি ওই গ্রামের সিহাব আলী জানান,  বুধবার বিকাল চার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে এলে এসময় ইসমত আরা বাড়ির পাশে থাকা লিচু বাগানে লিচু  ভাঙ্গার কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি গুরুদাসপুর  উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪