| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা প্রিমিয়ার লিগে ১২ দলের লড়াই

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 468 বার পঠিত
ঢাকা প্রিমিয়ার লিগে ১২ দলের লড়াই

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের শেষ খেলায় বুধবার ঢাকার ছয় মাঠে লড়েছিল ১২ দল। যেখানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন,ঢাকা লিওপার্ডস ও অগ্রণী ব্যাংক।আজ বেশ কিছু ক্রিকেটারদের মধ্যে ম্যাচসেরা মোহামেডান পেসার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি অন্যতম। বল হাতে তিনি বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে একাই তুলে নেন ৬ উইকেট। 

আরও পড়ুন- 

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জিতে আবাহনীর হয়ে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বোলিং তোপ দেখিয়েছেন প্রাইম ব্যাংকের বোলার আলিস আল ইসলাম। ম্যাচে হ্যাটট্রিকসহ তুলে নিয়েছেন ৬ উইকেট। মাহফিজুল ইসলাম রবিন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এদিন ব্যাট হাতে ঝড় তুলেছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের একের পর এক বল সীমানাছাড়া করে দল্কে জিতিয়ে করেছেন ব্যক্তিগত ১২৭ রান। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪