| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাকীতে পণ্য না দেয়ায় দোকানে হামলা, গুলি ছুড়ে আতঙ্ক, আহত ৫

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 1047 বার পঠিত
বাকীতে পণ্য না দেয়ায় দোকানে হামলা, গুলি ছুড়ে আতঙ্ক, আহত ৫

গাজীপুরের শ্রীপুরে বাকীতে পণ্য না দেয়াকে কেন্দ্র করে এক দোকানে হামলা, ভাঙচুর ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামে হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি নামের দোকানে দীর্ঘদিনের বকেয়া টাকা পরিশোধ না করেই পণ্য নিতে গেলে এ বিরোধের সূত্রপাত হয়।

আহতদের মধ্যে রয়েছেন মার্কেট মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকান ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল।

অভিযুক্তরা হলেন কেওয়া গ্রামের রানা ভন্ডারি (৪০) ও তার ছোট ভাই মামুন (৩০)। স্থানীয়দের দাবি, তারা নুরু কসাইয়ের ছেলে।

দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভন্ডারি আগে থেকে দোকান থেকে মালামাল নিলেও কিছু টাকা বকেয়া ছিল। গত শনিবার ৭২ হাজার টাকার পণ্যের মধ্যে তিনি ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪২ হাজার টাকা না দেওয়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন :

গাজীপুরে ফাইভ মার্ডার: ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

পরবর্তীতে রাত ৮টার দিকে রানা ভন্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০–৪০ জনের একটি দল দোকানে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে এবং বাধা দিতে গেলে পাঁচজন আহত হন। এ সময় দোকান মালিক ফয়সালকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়, তবে কেউ গুলিবিদ্ধ হননি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪