| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 137360 বার পঠিত
ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

আইনের বিধান অনুযায়ী হাইকোর্ট যাত্রীবাহী প্রতিটি ট্রেনে পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা উল্লেখ করে আইনজীবী জানিয়েছেন,৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে নারীদের জন্য কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকবে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানা আরোপের কথাও উল্লেখ রয়েছে ১১৯ ধারায়। এ দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। পরে ১০ মার্চ হাইকোর্ট রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

আরও পড়ুন- 

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানিয়েছেন বিচারাধীন রুলে সম্পূরক আবেদনে আইনে আলাদা কামরার কথা আছে এবং সেটি বাস্তবায়নের রুল বিচারাধীন। এই অবস্থায় ঈদে নারীদের কষ্ট লাঘবে আবেদন করা হলে পরে আদালত এ আদেশ দিয়েছেন।

এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪