| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউজিসি কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 137557 বার পঠিত
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করতে মঙ্গলবার (১২ মে) ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালা শুরু হয়। 

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে কর্মশালার বিস্তারিত তুলে ধরে বলেন,সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান এ কর্মশালা উদ্বোধন করবেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কর্মশালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইউজিসি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন,উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে। কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর গত বছরের ২৭ ডিসেম্বর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন।


 এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪