ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় শুরু হতে যাচ্ছে উচ্চশিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মশালা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালায় দেশের উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করবেন। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নীতিগত সংস্কার এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আরও পড়ুন :
গণতন্ত্র, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশ গঠনের আহবান প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মশালাকে দেশের উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও টেকসই উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরবেন।
হাফিজ/ আয়না নিউজ