| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাধীদের কোনো ছাড় নেই: কঠোর বার্তা দিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 139267 বার পঠিত
অপরাধীদের কোনো ছাড় নেই: কঠোর বার্তা দিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

সোমবার (১১ মে) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে এবং তারা দেশের কল্যাণ চায় না। এ ধরনের অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সিভিল সার্জন ডা. এ কে এম মুফাখখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা নেত্রী সাবিবা হাবিব, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুর ইসলাম, নেতা মো. আরিফ হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারেক/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪