| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯ বছরে নিখোঁজ হয়ে ৮৩ বছরে প্রত্যাবর্তন

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 140843 বার পঠিত
২৯ বছরে নিখোঁজ হয়ে ৮৩ বছরে প্রত্যাবর্তন

নোয়াখালীর হাতিয়া উপজেলার  ২৯ বছর বয়সী জেলে ছৈয়দ আহাম্মদ সাগরে মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন। ৫৪ বছর আগে সাগরে মাছ ধরতে গিয়ে হারিয়ে যাওয়া ছৈয়দ আহাম্মদ পরিবারের কাছে ফিরে এসেছেন ৮৩ বছর বয়সে। মঙ্গলবার (৫ মে) হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের ফজলি বাড়িতে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পরিবার থেকে জানা যায় কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছৈয়দ আহাম্মদ দুর্ঘটনার পর কোনোভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় বিভিন্ন এলাকায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাটানোর পর ভারতের হাওড়া স্টেশন এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।

দীর্ঘদিন তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের স্বজনরা তিনি বেঁচে নেই মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান। মঙ্গলবার (৫ মে) দুপুরে হাতিয়ার নিজ বাড়িতে ছৈয়দ আহাম্মদ ফিরে এসে নিজের পরিচয় দিলে সবাই বিস্মিত হন। আত্মীয়-স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা তাকে শনাক্ত করলে সে খবর ছড়িয়ে পড়ায় তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন এলাকার মানুষ।

আরও পড়ুন-

বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস

ছৈয়দ আহাম্মদ দীর্ঘদিন পর ফিরে আসার এই ঘটনায় নতুন জটিলতা তৈরি হয়েছে। বৃদ্ধের ছেলে মো. আকরাম (৫৩) গত শুক্রবার (৮ মে) এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি উল্লেখ করেন তার বাবা ফিরে আসায় তার বাবাকে কয়েকজন ব্যক্তি হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন। এদিকে পারিবারিক সম্পদ ও টাকা-পয়সা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ৫৪ বছর পরে ফেরা এই বৃদ্ধকে নিয়ে শুরু হয়েছে পারিবারিক টানাপড়েন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন জানান, বৃদ্ধ ফেরত আসার পর তার চাচাতো ভাইদের কাছে উঠলে সামাজিক সিদ্ধান্তে তার কাছে থাকার জন্য বললেও তার চাচাতো ভাইয়েরা তার কাছে থাকতে দিচ্ছেন না বলে বিষয়টি তিনি পুলিশকে লিখিতভাবে অবহিত করেন।

এফ এ/আয়না 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪