| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবিতে তালায় মানববন্ধন

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146635 বার পঠিত
শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবিতে তালায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় নীতিমালা প্রণয়ন এবং হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার তালা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে খুলনা–পাইকগাছা প্রধান সড়কের তালা সদরের মেলাবাজার এলাকায় দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ)-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি–পেশার নারী, কিশোরীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিইএফ-এর প্রজেক্ট অফিসার বাহারুল ইসলাম। এতে বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার ফারজানা কবির, মনিটরিং অফিসার (RWVL Bangladesh) জ্যাকোপ সরকার সাধন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কিশোরী অভিভাবক চুমকি দাস, কেয়া দাস, রিশিতা প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি একটি গুরুতর সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পাশাপাশি হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪