| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষককে মোবাইল ফোনে হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146590 বার পঠিত
শিক্ষককে মোবাইল ফোনে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক (উদ্ভিদবিদ্যা) বিভাগের শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে অশালীন হুমকির অভিযোগে মানবববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা শহরের কলেজ রোডের বায়োলজি একাডেমি কোচিং সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করেন। 

অভিযোগে বলা হয়, ওই কোচিং সেন্টারের মালিক সজীব শিক্ষক শহিদুল ইসলামকে মোবাইল ফোনে অশালীনভাবে হুমকি দেন।

মানববন্ধনের একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কিছু শিক্ষার্থী কোচিং সেন্টার ভাঙচুরের চেষ্টা করলে সদর থানা পুলিশ ও কলেজের অধ্যক্ষ আবুল হাশেম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থীরা দাবি করেন, কোচিং সেন্টারটি বন্ধ করতে হবে এবং এর মালিক সজীবকে গ্রেপ্তার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে তারা অভিযোগ করেন, তার কম্পিউটারে বিভিন্ন মেয়েদের ব্ল্যাকমেইলের ছবি থাকতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত ঘোষ কোচিং সেন্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং একটি কম্পিউটারের হার্ডডিস্কসহ কিছু সামগ্রী জব্দ করেন। পরে কোচিং সেন্টারটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

এদিকে, শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে সজীবকে গ্রেপ্তার করা না হলে আগামী রবিবার আবারও আন্দোলনে নামবেন তারা। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে তারা দিনের কর্মসূচি স্থগিত করেন।

উল্লেখ্য, গতকাল শিক্ষক শহিদুল ইসলাম ও কোচিং সেন্টার মালিক সজীবের মধ্যে একটি কথোপকথনের কল রেকর্ড ফাঁস হলে এ নিয়ে কলেজে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে এই পরিস্থিতির দিকে গড়ায়।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪