| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালিত

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146643 বার পঠিত
পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালিত

পঞ্চগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ক্রেস্ট বিতরন পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা আজীবন সদস্যদের সনদ প্রদান করা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে শহরের ডোকরোপারা এলাকায় জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কার্য্যালয়ের সামনে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম। 

এসময় রেড ক্রিসেন্টের জেলা কমিটির ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম কাচ্চু, সাধারন সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন নির্বহি সদস্য কামরুজ্জামান শাহানশাহ, হায়াতুন আলম , মোশারফ হোসেন সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিল। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ক্রেস্ট বিতরন করা হয়েছে।

আলোচনা সভায় জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে মোশারফ হোসেন কামরুজ্জামান শাহানশাহ মাওলানা মফিজ উদ্দিন বক্তব্য রাখেন । সভা শেষে রেড ক্রিসেন্টের বিভিন্ন সেচ্ছাসেবক কে ক্রেস্ট প্রদান করা হয়।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪