| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেস্ট মিশনে শান্তর লক্ষ্য ভালো খেলা

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 10130 বার পঠিত
টেস্ট মিশনে শান্তর লক্ষ্য ভালো খেলা

শক্তিশালী দলগুলোর ভিড়ে হোঁচট খেয়েই যাত্রা শুরু হয়েছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের। নিজেদের জায়গা তৈরি করাই ছিল কঠিন। কিন্তু সময়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশের মাটিতে লড়াই করার মানসিকতা, পেস আক্রমণে ধার বাড়ায় দল হিসেবে বেড়েছে আত্মবিশ্বাসও। সেই ধারাবাহিকতায় এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য সেরা পাঁচে জায়গা করে নেওয়া।

শিরোপার লড়াইয়ে যাওয়ার চেয়ে আপাতত নিজেদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখাকে বড় লক্ষ্য হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। বিদেশের মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা। তাই ঘরের মাঠে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়ার দিকেই নজর দিচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন-  

এটি তো বিশ্বকাপ : ইনফান্তিনো

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন চ্যালেঞ্জের পাশাপাশি কিছু অ্যাওয়ে ট্যুর আছে যা একদমই নতুন হবে আমাদের জন্য। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করব যেখানে হোম সিরিজ খুব ইম্পরট্যান্ট। গত দুই বছর আমরা ভালো খেলে ৭ নম্বরে শেষ করেছি। এবারের লক্ষ্য চার বা পাঁচ। 

একসময় স্পিননির্ভর দল বাংলাদেশ এখন পেস আক্রমণেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারছে। পেস বোলিং বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ইতিবাচক দিকগুলোর একটি। যা ভবিষ্যতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরম্যান্সে একটি বৈপরীত্যে বিদেশের মাটিতে কিছু স্মরণীয় সাফল্য এলেও ঘরের মাঠে প্রত্যাশামতো আধিপত্য দেখাতে পারেনি দল।

শুক্রবার টেস্ট মিশনে শান্তর দল মিরপুরে নামছে পাকিস্তানের বিপরিতে। শান্ত মনে করেন, অতীতের অর্জন আত্মবিশ্বাস দিতে পারে, কিন্তু নতুন সিরিজে আবারও নতুন করে নিজেদের প্রমাণ করতে হবে। রেকর্ড নিয়ে চিন্তা করছি না। প্রতিদিন ভালো খেলা ইম্পরট্যান্ট।’


এফ এ/আয়না  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪