আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য সরকার প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শ্রেণিকক্ষে শিক্ষা, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা খাতে আরও বড় পরিসরে বিনিয়োগ করা হবে। এছাড়া জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার লক্ষ্যে সময়োপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নেরও উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা খাতে বিনিয়োগ ছিলো দেড় শতাংশের কিছু বেশি।
হাফিজ/ আয়না নিউজ