| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা, আটক ১

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 147052 বার পঠিত
চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা, আটক ১

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুস কেনা নিয়ে তর্ক-বিতর্কের জেরে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজ বাড়ির সামনে দোকানে বসেছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় একই এলাকার বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি দোকান থেকে একটি জুস কেনেন। জুসটি হাতে নিয়ে তিনি দাবি করেন এটি ভালো নয়। পরে দোকানি জুসটি পান করে জানান, এটি খারাপ নয়।

এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বাইজিদ ইজারাদার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মুজাহিদ মোল্লার গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪