| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 147114 বার পঠিত
ঝিনাইদহে কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা শহরের রেল লাইন সংযোগ, মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রেল লাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

এসময় কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ এখনও বঞ্চিত। তারা রেললাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া সেতু নির্মাণের দাবি জানান।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪