| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশি

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146604 বার পঠিত
দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় আটক থাকা ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে কাজ করছে।

দূতাবাস সূত্রে জানা যায়, বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলমান রয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৮ মে গানফুদা ডিটেনশন সেন্টার এবং ২৪ মে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও প্রায় ৩৫০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪