| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুখ্যাত ছিনতাইকারী মাওরা রুবেল গ্রেফতার

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146687 বার পঠিত
কুখ্যাত ছিনতাইকারী মাওরা রুবেল গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুরের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ রুবেল ওরফে মাওরা রুবেল (২২)-কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বুধবার (৬ মে) রাতে র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মুলহোতা ও চিহ্নিত ছিনতাইকারী রুবেলকে দেশীয় অস্ত্র ‘সামুরাই’সহ আটক করা হয়। অভিযানে  র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের ২-৩ জন সহযোগী পালিয়ে যায়। 

আরও পড়ুন-

বিদ্যুতের দাম বাড়াতে ২০ মে গণশুনানি

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত গ্রেফতারকৃত রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়াই ছিল তাদের প্রধান কর্মকাণ্ড। 

আদাবর এলাকায় গত ১১ এপ্রিল এক ডেলিভারি কর্মীকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় এই চক্র জড়িত ছিল। রুবেল ওরফে মাওরা রুবেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।  উদ্ধারকৃত আলামতসহ রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪