| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ যাত্রার আগে জাঁকজমক বিদায় সংবর্ধনা পেলো ইরান ফুটবল দল

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 139 বার পঠিত
বিশ্বকাপ যাত্রার আগে জাঁকজমক বিদায় সংবর্ধনা পেলো ইরান ফুটবল দল

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ইরান। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোকে ঘিরে দেশটির খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা জটিলতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এখন পর্যন্ত ইরান জাতীয় দলের সদস্যদের জন্য কোনো ভিসা ইস্যু না হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইরান এবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে খেলবে। আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা রয়েছে তাদের। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, ভিসা ইস্যু নিয়ে দ্রুতই ফিফার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবে তারা। তিনি বলেন, “ফিফাকে অবশ্যই আমাদের গ্যারান্টি দিতে হবে। এখনো ভিসা সমস্যার কোনো সমাধান হয়নি। এমনকি কার ভিসা অনুমোদন হয়েছে, সেটিও আমাদের জানানো হয়নি।”

ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দেওয়ার জন্য তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা থাকলেও ফেডারেশন চেষ্টা করছে আন্তালিয়াতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে। কারণ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান।

এর আগে ইরাকের কয়েকজন ফুটবলারের ভিসা জটিলতার খবর প্রকাশ হলে ইরানের উদ্বেগ আরও বাড়ে। যদিও পরে যুক্তরাষ্ট্র ও ইরাক—উভয় পক্ষই সেই খবর অস্বীকার করে।

এত অনিশ্চয়তার মধ্যেও গত বুধবার রাজধানী তেহরানে জাতীয় দলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বকাপের নতুন জার্সিও উন্মোচন করা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪